Type Here to Get Search Results !

খারাপ দিন শুরু হয়ে গেলো' - হিমন্ত বিশ্বশর্মা

 'খারাপ দিন শুরু হয়ে গেলো' - হিমন্ত বিশ্বশর্মা 



  প্রশ্ন হল - কাদের খারাপ দিন? কেন খারাপ দিন? এটা আসলে একটা যুদ্ধ ঘোষণা। অসমে দ্বিতীয়বার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন হিমন্ত বিশ্বশর্মা। আর সেই মঞ্চেই বাংলার নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে তাঁর পোস্ট ঘিরে তোলপাড় সোশ্যাল মিডিয়া। ছবির ক্যাপশন, 'খারাপ দিন শুরু(কাদের কথা বলছি বুঝতেই পারছেন)'। ছবির রিপ্লাইও দিয়েছেন শুভেন্দু।মঙ্গলবার শপথগ্রহণ অনুষ্ঠানে ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-সহ NDA শাসিত একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রী এবং শীর্ষ নেতারা। শপথ নেওয়ার পরই এক্স হ্যান্ডলে শুভেন্দু অধিকারীর সঙ্গে দু’টি ছবি পোস্ট করেন হিমন্ত বিশ্ব শর্মা। পোস্টের ক্যাপশনে লেখেন, 'খারাপ দিন শুরু হয়ে গেল… (কাদের কথা বলছি বুঝতেই পারছেন)।'


  তার কিছু ক্ষণের মধ্যেই সেই পোস্টে প্রতিক্রিয়া দেন শুভেন্দু অধিকারী। লেখেন, 'বুঝতে পারার জন্য কোনও পুরস্কার নেই।' এই মন্তব্য ঘিরেই শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। যদিও দুই নেতার কেউই সরাসরি কারও নাম উল্লেখ করেননি। রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মতে, সীমান্ত নিরাপত্তা এবং বেআইনি অনুপ্রবেশ ইস্যুকেই ইঙ্গিত করা হয়েছে এই পোস্টে। বিশেষ করে অসম এবং পশ্চিমবঙ্গ; দুই রাজ্যেই এখন বিজেপি সরকার। ফলে সীমান্তে নজরদারি আরও কড়া হতে পারে বলে মনে করা হচ্ছে।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.