Type Here to Get Search Results !

নবান্নের ১৪ তলায় বসেই রত্না দেবনাথ লিখলেন -' সততার অনেক দাম।'

 নবান্নের ১৪ তলায় বসেই রত্না দেবনাথ লিখলেন -' সততার অনেক দাম।'



  চোখের জল মুছতে মুছতে তিলোত্তমার মা মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে রবিবার ফেস বুকে লিখলেন, আজ আমরা দুজনেই সর্বহারা। আমি আমার কন্যাকে হারিয়ে আর মমতা তার সাম্রাজ্য হারিয়ে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে নবান্নের চোদ্দ তলায় বৈঠক ছিল বিজেপি-র ছাব্বিশজন বিধায়ককে নিয়ে। তাঁদের মধ্যে ছিলেন রত্নাদেবীও। এই চোদ্দ তলায় একসময় বসতেই তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আজ বিধায়ক হয়ে সেই নবান্নের চোদ্দতলায় বসেই রত্না লিখলেন নিজের যাত্রার কথা। তাঁর কথায়, “আজ আমি এখন নবান্নের চোদ্দ তলায়। মুখ্যমন্ত্রীর নাম শুভেন্দু অধিকারী….তাঁর সঙ্গে বৈঠকে।”


   এখানেই শেষ নয়, তীব্র খোঁচা মেরে তিনি লেখেন, “আজ আমি এবং মমতা দু’জনই সর্বহারা।” তিনি তাঁর একমাত্র মেয়েছে হারিয়েছেন। আর মমতা বন্দ্যোপাধ্যায় নিজের ক্ষমতা ‘গদি’ হারিয়েছেন। ফলে দুজনই যে হারিয়েছেন সব কিছু সেইটাই ছত্রে-ছত্রে উল্লেখ করেছেন। এখানে উল্লেখ্য, ক্ষমতায় আসার পর শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি সরকার নতুন করে ফের খুলেছে আরজি কর-কাণ্ডের ফাইল। সন্দীপ ঘোষ, অভীক দে-র মতো অভিযুক্তদের বিরুদ্ধে পদক্ষেপ করা হয়েছে। এমনকী, আর একটি মামলায় তিন সদস্যের একটি বিশেষ তদন্তকারী দল গঠনের নির্দেশ দিয়েছে হাইকোর্টের বিচারপতি শম্পা সরকার এবং বিচারপতি তীর্থঙ্কর ঘোষের ডিভিশন বেঞ্চ।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.