Type Here to Get Search Results !

টলিপাড়ায় নতুন আনন্দের খবর

 টলিপাড়ায় নতুন আনন্দের খবর 



  টলিপাড়ায় নতুন খবর এসেছে। আনন্দের খবর। টলিপাড়ায় খুবই আলোচিত ও বিতর্কিত জুটি। এতক্ষণে নিশ্চয়ই বুঝে গিয়েছেন কাদের কথা বলা হচ্ছে। এঁরা হলেন টলিপাড়ার সবচেয়ে আলোচিত দম্পতি কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টরাজ। ২০২৪ সালে একেবারে চুপিসারে মা হয়েছিলেন শ্রীময়ী। টলিপাড়ার গুঞ্জন, আবারও নাকি মা হতে চলেছেন কাঞ্চন-পত্নী। যদিও প্রথমবারের মতো এইবারও সবটা গোপনেই চলছে। তারকা দম্পতির জীবনে আবারও দ্বিতীয় সন্তান আসতে চলেছে, তা টলিপাড়ার অনেকেই জানেন। তবে কৃষভির জন্মের আগে যেরকম গোপনীয়তা বজায় রেখেছিলেন, এই সময়ও ঠিক একই রকম গোপনীয়তা বজায় রাখছেন বলেই ইন্ডাস্ট্রির অন্দরের খবর। শ্রীময়ী চেষ্টা করছেন নিজেকে লোকচক্ষুর আড়ালে রাখতে। তবে কিছুটা আভাস পাওয়া গিয়েছে  ২৯ এপ্রিল ভোটের দিন। এদিন কাঞ্চনের সঙ্গে ভোট দিতে গিয়েছিলেন শ্রীময়ী। আর সেখানে নিজের বেবিবাম্প ঢাকার চেষ্টা করছেন, তা ছবিতে ধরা পড়েছে। 


  যদিও কাঞ্চন বা শ্রীময়ীর পক্ষ থেকে এখনও এই বিষয়ে কোনও নিশ্চিত খবর পাওয়া যায়নি। যদিও পরিবার ও বন্ধুমহল সেই সুখবর পেয়েছেন। কৃষভির জন্মের সময়ও তাঁরা একেবারে সুখবর ঘোষণা করেন সন্তান জন্মের সময়। প্রথম থেকে সবটাই ছিল আড়ালে। পরে কৃষভি জন্মের পর শ্রীময়ী তাঁর সাধের ছবি সব প্রেগন্যান্সি ফটোশ্যুটের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন। আসলে নজর লাগার ভয়েই শ্রীময়ীর প্রেগন্যান্সি গোপনে রাখার সিদ্ধান্ত নিয়েছিলেন কাঞ্চন ও তাঁর পরিবার। টলিপাড়ার অন্দরের খবর, এবারেও সেই একই পরিকল্পনা করেছেন তাঁরা। শোনা যাচ্ছে, দ্বিতীয় সন্তান আসার পরই একেবারে সুখবর দেবেন এই তারকা দম্পতি। আপাতত এটা নিয়ে কোনও কথাই বলতে চাইছেন না তাঁরা। প্রসঙ্গত, এই বছরের বিধানসভা নির্বাচনে উত্তরপাড়া থেকে টিকিট পাননি কাঞ্চন মল্লিক। যদিও প্রথম থেকেই তিনি বলে এসেছেন যে দিদি মমতা বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্ত তিনি মাথা পেতে নেবেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.