Type Here to Get Search Results !

এবার জাহাঙ্গীরকে নিজেই দেখে নেবেন - বললেন শুভেন্দু

 এবার জাহাঙ্গীরকে নিজেই দেখে নেবেন - বললেন শুভেন্দু 



  আর ছাড় নয়। এক্ষুনি জাহাঙ্গীরকে দরকার। এই মুহূর্তে তিনি 'পুষ্পা' বলে খ্যাত হয়ে গেছে। ফালতার ত্রাস এই জাহাঙ্গীর। ছাব্বিশের বিধানসভা ভোটের সময় উত্তরপ্রদেশ থেকে আসা আইপিএস (IPS) অজয় শর্মার হুঁশিয়ারির মুখ পড়েছিলেন। ভোটের আগে ভোটারদের ভয় দেখানোর অভিযোগ উঠেছিল এই তৃণমূলের প্রার্থীর বিরুদ্ধে। যদিও, সেই অভিযোগ অস্বীকার করে জাহাঙ্গীর নিজেকে ‘পুষ্পা’ বলে বলেছিলেন, ‘ঝুকেগা নেহি’। আর সেই তৃণমূল প্রার্থীকেই এবার দেখে নেবেন বলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু। আগামী বৃহস্পতিবার রয়েছে ফলতায় পুনরায় নির্বাচন। তার আগে সেখানে প্রচারে গিয়েছিলেন মুখ্য়মন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখান থেকেই তিনি খোঁজ করেন পুষ্পার। বলেন, “আর ওই পুষ্পা কোথায় গেল? ডাকাতটা কোথায়? দেখা যাচ্ছে? যত অভিযোগ করেছে নির্বাচনের সময়, সবগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেব। 


  গুণ্ডামি করতে দেব না, বাইক বাহিনীকে দেব না, সাদা থান বাড়িতে ফেলতে দেব না।” রীতিমতো হুঙ্কার করে তিনি বলেন, “কোথায় পুষ্পা?কোথায় আপনি? নটোরিয়াস ক্রমিন্যাল এই জাহাঙ্গীর। আমার উপর ছেড়ে দিন। আমি ওর দায়িত্ব নিয়ে নিলাম। আমার উপর ছেড়ে দিন।” বস্তুত, গোটা রাজ্যে পদ্ম ফুটতেই এই তৃণমূল প্রার্থীকে কার্যত দেখা যানি। পরে প্রায় দশদিন পর পার্টি অফিস খুলে হাজির হন তিনি। ফলতাবাসীর দাবি, জাহাঙ্গীর ও তার দলবলের ভয়ে ভোট দেওয়া যায় না। ইভিএম মেশিনের উপর তারা টেপ লাগিয়ে দেয় নয়ত সেখানে এতই হুমকি দেওয়া হয় ভোটাররা ভয়ে বেরতে পারে না। এমনকী, ইভিএম-এ সুগন্ধী লাগিয়ে দিতেন বলেও অভিযোগ। পরে ভোটাররা ভোট দিয়ে বেরলে আঙুলের গন্ধ শুকতেন।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.