Type Here to Get Search Results !

আজকের আবহাওয়া

 আজকের আবহাওয়া 



বেশ ভালোই কালবৈশাখী শুরু হয়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। ফলে তাপ কিছুটা কমেছে। যদিও শনিবারে বৃষ্টির সম্ভাবনা থাকলেও নিরাশ হতে হয়েছে কলকাতাবাসীকে। তবে একাধিক জেলায় শনিবারও বৃষ্টি হয়েছে। আজ রবিবার কোথায় কোথায় বৃষ্টি হতে পারে? 


  দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় আগামী ২৪ ঘণ্টায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে IMD। বিশেষ করে পশ্চিমাঞ্চল ও জঙ্গলমহল সংলগ্ন জেলাগুলিতে সতর্কতা জারি করা হয়েছে।পূর্বাভাস অনুযায়ী, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং বাঁকুড়া জেলার কয়েকটি এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলির এক বা দু’টি স্থানে হালকা বৃষ্টি বা মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

এছাড়াও ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং বাঁকুড়া জেলার এক বা দু’টি স্থানে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা ও সংলগ্ন এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। রবিবার সকালের পূর্বাভাসে IMD জানিয়েছে, বিকেল বা সন্ধ্যার দিকে শহরের কিছু এলাকায় বজ্রগর্ভ মেঘের সৃষ্টি হতে পারে।


  অন্যদিকে উত্তরবঙ্গের আবহাওয়ায় বৃষ্টির অনুকূল পরিস্থিতি বজায় থাকবে বলে জানিয়েছে আইএমডি। আগামী ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গের সব জেলাতেই বিচ্ছিন্নভাবে বৃষ্টি বা বজ্রগর্ভ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পূর্বাভাস অনুযায়ী, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, মালদা, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুর-সহ উত্তরবঙ্গের সমস্ত জেলার এক বা দু’টি স্থানে হালকা বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.