অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে FIR করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছে রাজীব সরকার
যতদিন সরকারে ছিলেন, ততদিন এই সাহস কেউ পায় নি। বলাযায়, তার নামে 'বাঘে গরুতে একঘাটে জল খেত।' কিন্তু সময় পাল্টেছে। এখন অভিষেকের বিরুদ্ধেও মানুষ মাথা তুলে কথা বলছে। রাজীব সরকার নামে এক সমাজকর্মীরা অভিযোগের ভিত্তিতে FIR দায়ের করল রাজ্য পুলিশ। সম্ভবত, রাজ্য পুলিশের তরফে এটাই প্রথম অভিষেক বন্দোপাধ্যায়ের বিরুদ্ধে FIR।২০২৬ সালের বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর দিন ৫ মে বাগুইআটির থানায় অভিষেকের বিরুদ্ধে লিখিত অভিযোগ জানান রাজীব সরকার। নির্বাচন চলাকালীন একাধিক জায়গায় বক্তব্য উস্কানি দেওয়া, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে হুমকি দেওয়ার। এমন একাধিক জায়গায় অভিষেকের বক্তব্যের লিঙ্ক তুলে ধরে অভিযোগ জানান। সেই অভিযোগের ভিত্তিতে, ৫ টি ধারায় FIR করলো পুলিশ।
এর মধ্যে তিনটি ভারতীয় সংহিতা আইনের ধারা রয়েছে। বিএনএস ১৯২, বিএনএস ১৯৬(জামিন অযোগ্য), বিএনএস ৩৫১/২(জামিন অযোগ্য) ধারা রয়েছে। এছাড়াও রিপ্রেজেটিয়ন অফ পাবলিক এক্ট এর দুটি ধারা প্রয়োগ করা হয়েছে। ভারতীয় ন্যায় সংহিতার ১৯২ ধারা, জামিন যোগ্য, দাঙ্গার উদ্দেশে উস্কানি দেওয়ার অভিযোগ।
১৯৬ ধারা, জামিন অযোগ্য, বিভিন্ন গোষ্ঠীর মধ্যে সম্প্রীতি নষ্ট করে ঘৃণা ছড়ানো।
৩৫১/২ ধারা, জামিন অযোগ্য, মৃত্যুর ভয় দেখানো, হুমকি দিয়ে মানুষের সম্মান ও সম্প্রীতি নষ্ট করা।
৩৫৩(১)(c) ধারা, জামিন যোগ্য। মিথ্যা, বিভ্রান্তিকর বক্তব্য ও গুজব ছড়ানো।
