Type Here to Get Search Results !

দীঘায় আর পর্যটকদের অতিরিক্ত ১০ টাকা ভ্রূমন কর দিতে হবে না - জানালেন মুখ্যমন্ত্রী

 দীঘায় আর পর্যটকদের অতিরিক্ত ১০ টাকা ভ্রূমন কর দিতে হবে না - জানালেন মুখ্যমন্ত্রী 



  দিঘায় বেড়াতে যাওয়া মানুষদের জন্য এটা অবশ্যই একটা সুখবর। দীর্ঘদিন ধরেই দিঘা-শঙ্করপুর উন্নয়ন সংস্থা প্রতিদিন ১০ টাকা করে উন্নয়ন চার্জ নিতেন। ১ জুলাই থেকে তা বন্ধ করে দিলো মুখ্যমন্ত্রী। রবিবার দিঘা-শংকরপুর উন্নয়ন পর্ষদে বৈঠকের পর একথা জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেন, “হোটেলের বিলের সঙ্গে ১০টাকা হাত পেতে নেওয়া। এর থেকে আসে ৩০লক্ষ টাকা। এখানে পর্যটক ৩০লক্ষের বেশি হবে। হিসেব করলে অনেক বেশি টাকা হবে। ওখানে ফাঁকি দেওয়া হচ্ছে। যারা ঘোষনা ইনকাম ট্যাক্স,জিএসটি দিচ্ছেন তাদের থেকে আবার হাত পেতে পর্যটকদের থেকে ১০টাকা নেওয়া খুব আপত্তিজনক। তাই এটা প্রত্যাহার করা হচ্ছে।”বৈঠকে পর্যটন শহর দিঘা-সহ উপকূলের পর্যটনের বিকাশ ও উন্নয়নের জন্যে একগুচ্ছ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, “বিগত সরকারের আমলে গত ২ বছর দিঘার কোন উন্নয়ন হয়নি। রাজ্যের গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র হওয়া সত্বেও রাস্তা ঘাট ,স্বাস্থ্য পরিষেবা পর্যটকদের নিরাপত্তা বেহাল হয়ে পড়েছে। দিঘা হাসপাতালে নুন্যতম পরিষেবা নেই ,আইসিইউ বেড নেই।” 


  ট্রমা অ্যাম্বুল্যান্স-সহ একটা পর্যটন কেন্দ্রের হাসপাতালে যা যা দরকার তা করতে হবে। কাঁথির শৌলা থেকে পেটুয়াঘাট পর্যন্ত উন্নয়ন পর্ষদের আওতাভুক্ত করা হবে। পাশাপাশি মুখ্যমন্ত্রী বলেন, “এটা কোনও মেরিন ড্রাইভ নয়। চেন্নাই, মুম্বইয়ের মতো মেরিন ড্রাইভ করতে হবে।” আগামী দিনে তাজপুরের অদূরে দাদনপাত্রবাড়ে তৈরি হতে পারে গভীর সমুদ্রবন্দর। সে প্রসঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু বলেন, “১৭০০ একর জমি আমাদের হাতে আছে। তাছাড়া সমুদ্রের গভীরতা ভালো। সমুদ্রবন্দর হলে অর্থনৈতিক পরিকাঠামো বদলে যাবে। পাশাপাশি ফরেষ্টের কোন কাজ হয়নি বলে অভিযোগ করেন মুখ্যমন্ত্রী। প্রাক্তন চেয়ারম্যান, প্রাক্তন সাংসদ শিশির অধিকারী ২৫০কোটি টাকার নিজস্ব তহবিল তৈরি করে দিয়েছিলেন। সেটা মেলা-খেলাতে খরচা করেনি। তাতে হাত দিতে পারেনি। অতীত বাদ দিয়ে ভালো কাজ হবে।”

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.