Type Here to Get Search Results !

ইনডাস্ট্রিতে স্বরূপ বিশ্বাস একনায়কতন্ত্র চালাতেন - রুদ্রনীল ঘোষ

 ইনডাস্ট্রিতে স্বরূপ বিশ্বাস একনায়কতন্ত্র চালাতেন - রুদ্রনীল ঘোষ 



  আগে একদম বোঝা যায় নি। কিন্তু ছোট বিশ্বাস গ্রেফতার হতেই যেন স্বস্তির নিশ্বাস ছেড়েছে টলিপাড়া। থানার ভিতর যখন বসে স্বরূপ, তখন বাইরে বিক্ষোভ দেখাচ্ছিলেন টেকনিশিয়ান স্টুডিওর টেকনিশিয়ানরা-সহ স্থানীয় বাসিন্দারা। দীর্ঘদিন ধরেই স্বরূপের বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠেছে। এবার তাঁর গ্রেফতারিতে মুখ খুললেন রুদ্রনীল। তিনি বললেন, স্বরূপ বিশ্বাস একনায়কতন্ত্র চালাতেন। প্রত্যেককে তাঁকে নিজের ইচ্ছা মতো ব্যবহার করতেন। ঠিক কী বললেন রুদ্রনীল? বিজেপি বিধায়ক রুদ্রনীল ঘোষ বললেন, “এমনটা সময়ের ডাক বলা যায়। কারণ যে লেভেল অফ জায়গায় তৃণমূলের বিভিন্ন নেতারা বিভিন্ন জায়গায় তোলাবাজি, হুমকি, ধমকি, প্রাণনাশের চেষ্টা করে গিয়েছেন, এই সব ভয় দেখিয়েছিলেন, অভিযোগ লাগাতর আসছিল। এই ঘটনা ঘটাই স্বাভাবিক। কী করেছেন, কোন কোন জায়গায়, তা জানি না। অন্যায় করলে শাস্তি ঈশ্বর দেন।” 


  রুদ্রনীল আরো বলেন, “টেকনিশিয়ান থেকে শুরু করে প্রত্যেককেই খুব অদ্ভুতরকমভাবে ব্যবহার করতেন, তাঁরা যদি তাঁর ইচ্ছা মতো ব্যবহৃত না হতেন, তাহলে তাঁদের কাজ কেড়ে নেওয়া হত। তিনি টেকনিশিয়ান হোন, কিংবা শিল্পী-প্রযোজক হোন!” তিনি যে সময়ে স্বরূপের বিরুদ্ধে সরব হয়েছিলেন, তাঁকে কী পরিস্থিতির মুখে পড়তে হয়েছিল, তারও ব্যাখ্যা দেন রুদ্রনীল।  বলেন, “এই স্বরূপের বিরুদ্ধে যখন আমি সরব হয়েছিলাম, তখন এই স্বরূপ আমার বিরুদ্ধে আমার টেকনিশিয়ান ভাইদের বুকে কালো ব্যাজ় পরিয়ে বার করিয়েছিলেন।” টলিগঞ্জের কলাকুশলীদের একটা বড় অংশ দীর্ঘদিন ধরেই স্বরূপের বিরুদ্ধে অভিযোগ তুলছিলেন। যে অভিযোগগুলো স্বরূপের বিরুদ্ধে দায়ের হয়েছিল, তা গ্রহণ করল পুলিশ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.