Type Here to Get Search Results !

আজ 'পশ্চিমবঙ্গ দিবস' - আসছেন প্রধানমন্ত্রী

 আজ 'পশ্চিমবঙ্গ দিবস' - আসছেন প্রধানমন্ত্রী 



  'পশ্চিমবঙ্গ দিবস' পালন নিয়ে আগের সরকারের সঙ্গে বিজেপির একটা বিতর্ক বহুদিনের। তবে এই বছর সেই সমস্যা নেই। ২০২৩ সালে লোকভবনে ২০ জুনকে রাজ্য দিবস হিসেবে পালন করা হয়েছিল। যা নিয়ে আপত্তি করেছিল তৎকালীন সরকার। এবার সেই ২০ জুনকেই 'পশ্চিমবঙ্গ দিবস' হিসেবে পালন করার জন্য বেছে নিয়েছে রাজ্যের বিজেপি সরকার। শুধু তাই নয় এই বিশেষ দিনকে স্মরণীয় করে রাখতে এদিনই রাজ্যে আসছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হুগলির তারকেশ্বরে গিয়ে পশ্চিমবঙ্গ দিবসের অনুষ্ঠানে গিয়ে যোগ দেবেন PM। প্রধানমন্ত্রী সভা ঘিরে জোরকদমে প্রস্তুতি চলছে। শনিবার শেষ লগ্নের প্রস্তুতি খতিয়ে দেখা হচ্ছে। 


  শনিবার সকালে রাজ্যবাসীকে পশ্চিমবঙ্গ দিবসের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক্স-এ করা এক পোস্টে তিনি পশ্চিমবঙ্গের ঐতিহাসিক, সাংস্কৃতিক এবং সামাজিক অবদানের ভূয়সী প্রশংসা করেন। মোদী জানান, এই দিনটির মাধ্যমেই পশ্চিমবঙ্গ ভারতের অবিচ্ছেদ্য অংশ হিসেবে থেকে যাওয়ার পথ সুগম হয়েছিল। এ প্রসঙ্গে তিনি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ভূমিকার কথা তুলে ধরে বলেন, সেই ক্ষেত্রে তাঁর অবদান ছিল অমূল্য। পাশাপাশি ২০২৬ সালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মজয়ন্তী পালিত হচ্ছে বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী। আসলে তারকেশ্বরের সঙ্গে পশ্চিমবঙ্গ দিবসের বিশেষ যোগ রয়েছে। তাই তারকেশ্বরকেই এই অনুষ্ঠানের মূল মঞ্চ হিসেবে বেছে নেওয়া হয়েছে। তারকেশ্বরের বালিগড়ি ১ নম্বর পঞ্চায়েতের বাওনারপাড় এলাকায় তারকেশ্বর-বৈদ্যবাটি রোডের পাশে পশ্চিমবঙ্গ দিবসের মূল অনুষ্ঠান হবে।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.