Type Here to Get Search Results !

এবার হাইতিকে তিন গোল দিয়ে স্বমহিমায় ফিরে এলো ব্রাজিল

 খেলার খবর 


এবার হাইতিকে তিন গোল দিয়ে স্বমহিমায় ফিরে এলো ব্রাজিল 



  'ব্রাজিল' মানেই ফুটবল। কিন্তু প্রথম খেলায় মরক্কর সঙ্গে ড্র করায় ভক্তরা খুবই হতাশ হয়েছিল। এবার ব্রাজিল প্রমাণ করলো তারা বিশ্ববন্দিত ব্রাজিল। মরক্কোর বিরুদ্ধে প্রথম ম্যাচ ড্র করলেও, দারুণভাবে ফেরত এল ব্রাজিল।  ৩-০ গোলে হাইতিকে হারিয়ে প্রথম জয় তুলে নিয়েছে পাঁচবারের চ্যাম্পিয়নরা। ফিলাডেলফিয়ার লিঙ্কন ফাইন্যান্সিয়াল ফিল্ডে এই ম্যাচ জিতে ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপ সি-র শীর্ষে উঠে এলো সেলেকাওরা। হাইতি ২ ম্যাচ হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত করল। স্ট্রাইকার ম্যাথিউস কুনহা ও রাইটব্যাক দানিলো শুরু করেন। আর তাতেই ঘুরে যায় ম্যাচ। কুনহার জোড়া গোল ও ভিনিসিয়ুসের ১ গোল ২ অ্যাসিস্ট ব্রাজিলের আক্রমণের মূল ভরসা ছিল। ২৩ মিনিটে ভিনিসিয়ুস জুনিয়রের শট হাইতির গোলকিপার ফিরিয়ে দিলে ফিরতি বলে কুনহা গোল করে ব্রাজিলকে এগিয়ে দেন। ৩৬ মিনিটে আবারও ভিনিসিয়ুসের থ্রু বল থেকে কুনহা বাঁ পায়ের ফিনিশে ২-০ করেন।  


  ৩৯ মিনিটে রাফিনহা চোট পেয়ে মাঠ ছাড়েন। বোর্নমাউথের তরুণ রায়ান তার বদলি নামেন। প্রথমার্ধের যোগ করা সময়ে ভিনিসিয়ুস নিজেই গোল করে ৩-০ করেন। প্রথম ৪৫ মিনিটে হাইতি একটিও শট অন টার্গেট নিতে পারেনি। দ্বিতীয়ার্ধে হাইতি আক্রমণে ফেরার চেষ্টা করে। ৬৩ মিনিটে রিচার্ড আদের হেডার আলিসনকে পরীক্ষায় ফেলে। ৬৪ মিনিটে ১৯ বছর বয়সী এনড্রিক মাঠে নামলে গ্যালারি উচ্ছ্বসিত হয়। তবে গোল আর হয়নি। ম্যাচ শেষ হয় ৩-০ ব্যবধানে।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.