Type Here to Get Search Results !

নকআউটে নিশ্চিত জার্মানি-সহ তিন দল

 খেলার খবর 


নকআউটে নিশ্চিত জার্মানি-সহ তিন দল



  বিশ্বকপ ফুটবলের ইতিহাসে জার্মান বহু বছর আগেই নিজের অবস্থান স্পষ্ট করে নিয়েছে। এবারও তারা আশার আলো দেখাচ্ছে। ৭ গোলে প্রতিপক্ষকে চুরমার করে বিশ্বকাপ অভিযান শুরু করেছিল জার্মানি। এবার বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা করে নিল তারা। টানা দুই ম্যাচ জিতেছেন জামাল মুসিয়ালারা। শনিবার গভীর রাতে আইভরি কোস্টকে হাড্ডাহাড্ডি ম্যাচে হারালেন তাঁরা। গত দুই বিশ্বকাপে গ্রুপ পর্বের বেড়া টপকাতে পারেনি জার্মান ব্রিগেড। এবার এক ম্যাচ বাকি থাকতেই নকআউটে উঠে আর উচ্ছ্বাস ধরে রাখতে পারেননি ম্যানুয়েল নয়্যাররা।বিশ্বকাপ শুরুর আগে টানা আট ম্যাচ জিতে এসেছিল জার্মানি। চারবারের চ্যাম্পিয়নদের অনেকেই এবার ফেভারিট হিসাবে ধরছেন। এখনও পর্যন্ত চ্যাম্পিয়নের মেজাজেই দেখা গিয়েছে জার্মানদের। কুরাসাওকে ৭-১ হারানোর পর শনিবার আইভরি কোস্টের বিরুদ্ধে নেমেছিলেন ডেনিস উভান্ডেরা। 


   কিন্তু প্রথমার্ধে আফ্রিকান দেশটির বিরুদ্ধে যথেষ্ট চাপে ছিল জার্মানি। স্রেফ রক্ষণ নয়, জার্মানিকে বোকা বানিয়ে একের পর এক কাউন্টার অ্যাটাক শানিয়েছে আইভরি কোস্ট। সেই স্ট্র‍্যাটেজির সুফল মেলে ৩০ মিনিটের মাথায় ফ্র্যাঙ্ক কেসির গোলে। প্রথমার্ধে পিছিয়ে থাকার পরেই যেন জেগে ওঠে জার্মান জাত্যাভিমান। যদিও বিরতির পর গোল পেতে বেশ অনেকটা সময় অপেক্ষা করতে হয়েছে কাই হাভার্ৎজদের। ৬০ মিনিটে মাঠে নামলেন উভান্ডে। সেখান থেকেই খেলা ঘুরতে শুরু করল। কোচ জুলিয়ান নাগেলসম্যানের চালকে সঠিক প্রমাণিত করে ৬৮ মিনিটে উভান্ডের গোল। তারপরে একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত সেয়ানে সেয়ানে টক্কর। অতিরিক্ত সময়ে এল উভান্ডের দ্বিতীয় গোল। ২-১ ফলে ম্যাচ জিতে নকআউটে উঠে গেল জার্মানি।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.