Type Here to Get Search Results !

শওকতের পরিবারের সম্পত্তির কথা ভাবলে চমকে উঠতে হয়

 শওকতের পরিবারের সম্পত্তির কথা ভাবলে চমকে উঠতে হয় 



  শওকতের পরিবার নিয়ে এবার ছান-বিন শুরু হয়েছে। আর তাতেই বেরিয়ে আসছে আশ্চর্য সব খবর। শুক্রবারই NIA আধিকারিকদের হাতে গ্রেফতার হয়েছেন তিনি। এর আগে গ্রেফতার হয়েছিল তাঁর ছেলে ইমরান মোল্লা। মাতলা নদীর চর বুজিয়ে সেখানে বেআইনি ক্যাফে তৈরি করার অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। আর কে রয়েছেন শওকতের পরিবারে? তাঁর স্ত্রীই বা কী করেন? কী-কী সম্পত্তি আছে তাঁর এক নজরে দেখে নেওয়া যাক। শওকতের স্ত্রীর নাম…। দম্পতির দুই মেয়ে আর এক ছেলে। বড় মেয়ের নাম সাবানা মোল্লা। তিনি রোকেয়া মহাবিদ্যালয়ের SACT বা স্টেট অ্যাডেড কলেজ টিচার। বাংলায় পিএইচডি করেছেন। ছোট মেয়ে রুবিনা মোল্লা কম্পিউটার অপারেটর। ছেলে ইমরান মোল্লা গ্র্যাজুয়েট ক্যাফে চালান।


  ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে শওকত মোল্লা যে হলফনামা জমা দিয়েছিলেন তার উপর ভিত্তি করে জানা যাচ্ছে- শওকতের স্ত্রী সায়ের বানুর আয় ২০২০-২১ অর্থবর্ষে আয় ৩ লক্ষ ২৯ হাজার ৪৫০ টাকা


২০২১-২২ অর্থবর্ষে আয় ৩ লক্ষ ৫৩ হাজার ১৩০ টাকা


২০২২-২০২৩ অর্থবর্ষে ৯৬ হাজার ২৯০ টাকা


২০২৩-২০২৪ অর্থবর্ষে আয় ৪ লক্ষ ৬৫ হাজার ৮০০ টাকা


২০২৪-২০২৫ অর্থবর্ষে আয় ৫ লক্ষ ৭৪ হাজার ২৪০ টাকা


  স্ত্রী সায়ের বানুর নামে ২৪টি জমি আছে। মৌখালি কুমারখালিতে, ক্যানিং, জীবনতলা, সোনারপুর সহ একাধিক জায়গায় জমি রয়েছে।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.