আজকের আবহাওয়া
তীব্র গরমের পরে আজ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির সম্ভাবনার কথা জানালো আবহাওয়া দপ্তর। কয়েকদিনের ভ্যাপসা গরমের মধ্যেই আবহাওয়ার পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও দমকা হাওয়া ও ভারী বৃষ্টিও হতে পারে। অন্যদিকে উত্তরবঙ্গেও বৃষ্টির অনুকূল পরিস্থিতি বজায় রয়েছে।
আজ দক্ষিণবঙ্গের (South Bengal Weather) বেশিরভাগ জেলাতেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, মুর্শিদাবাদ, নদিয়া এবং পূর্ব বর্ধমান জেলার কয়েকটি এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। আবহাওয়া দফতর জানিয়েছে, কিছু জেলায় ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। পাশাপাশি কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। কয়েকটি এলাকায় ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। কলকাতায় (Kolkata Weather Update) আজ আকাশ আংশিক মেঘলা থাকবে। দিনের বিভিন্ন সময়ে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সঙ্গে দমকা হাওয়াও বইতে পারে। তবে বৃষ্টি হলেও গরম থেকে খুব বেশি স্বস্তি পাওয়ার সম্ভাবনা নেই। শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে। সর্বনিম্ন তাপমাত্রা ২৭ থেকে ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করবে। আর্দ্রতার কারণে ভ্যাপসা গরমের অনুভূতি বজায় থাকবে।
অন্যদিকে উত্তরবঙ্গের (North Bengal Weather) জেলাগুলিতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বেশ কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। পাহাড় ও সংলগ্ন এলাকায় আকাশ বেশিরভাগ সময় মেঘলা থাকতে পারে। বৃষ্টির কারণে অনেক জায়গায় তাপমাত্রা কিছুটা কম থাকলেও সব জেলায় সমান বৃষ্টি হবে না বলে জানিয়েছে আবহাওয়া দফতর।