Type Here to Get Search Results !

আইসক্রিম ফ্লেভারের বিরিয়ানিতে মজেছে খাদ্যরসিকদের মন

 আইসক্রিম ফ্লেভারের বিরিয়ানিতে মজেছে খাদ্যরসিকদের মন 



  আইসক্রিম খেতে ভালোবাসে না, এমন লোকের দেখা পাওয়া কঠিন। একেক জনের পছন্দ একেক রকম ফ্লেভার। কিন্ত আইসক্রিম যদি হয় বিরিয়ানি ফ্লেভার? শুনে অবাক হলেন নিশ্চয়ই! এ আবার কী জিনিস। চাইলে কি আপনিও স্বাদ পাবেন অদ্ভুত এই আইসক্রিমের? আইসক্রিম, তার উপর আবার বিরিয়ানি! ভোজনরসিকদের কাছে এটা একটা আবেগ। সেই বিরিয়ানি নিয়েই কার্যত 'মশকরা' করেছেন এক কন্টেন্ট ক্রিয়েটর। স্বাভাবিকভাবেই সকলের মনেই প্রশ্ন, ব্যাপারটা ঠিক কেমন? সোশাল মিডিয়ায় ভাইরাল একটি ভিডিওতে দেখা গিয়েছে এই খাবার। দেখা যাচ্ছে, পাত্র ভর্তি বিরিয়ানির মাঝে গর্ত করে রাখা এক স্কুপ স্ট্রবেরি আইসক্রিম। যা দেখে অবাক সকলে। তবে চেখে দেখার ইচ্ছেও কিন্তু রয়েছে।


  আসলে এই অদ্ভুত 'আইসক্রিম বিরিয়ানি' তৈরি করেছেন মুম্বইয়ের এক কনটেন্ট ক্রিয়েটর হিনা কউসর রাদ। জানা গিয়েছে, তাঁর একটি বেকিং অ্যাকাডেমি রয়েছে। সেটির সাফল্য উদযাপনের জন্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানেই তৈরি করা হয়েছিল এই আইসক্রিম বিরিয়ানি। যদিও স্বাদ কেমন, তা জানা নেই কারও। তবে ছবি দেখে নেটিজেনদের ধারণা, এই আইসক্রিম মোটেই স্বাদে ভালো নয়। কমেন্ট বক্সে কেউ বলছেন, এটা ভাইরাল হওয়ার জন্য তৈরি করা। এই ভিডিও দেখে কেউ আবার ডিসলাইক অপশনের দাবি জানিয়েছেন। আবার ভোজনরসিকদের কথায়, "পছন্দের দুই খাবার নিয়ে এমন রসিকতা না করাই ভালো।" ছবি দেখে কি চেখে দেখার সাধ হচ্ছে এই বিরিয়ানি আইসক্রিম? একাজ না করাই ভালো। সব খাবারের একটা নিজস্ব স্বাদ-গন্ধ থাকে। বিরিয়ানি মানেই একটা সুবাস, যা নাকে গেলেই খিদে পেয়ে যায়। আর আইসক্রিম মানে ডেজার্ট। শেষ পাতে যা মন ভালো করে দেয়। এই দুই খাবার আলাদা থাকাই ভালো।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.