Type Here to Get Search Results !

দুই দল থেকে বহিস্কার হবার গৌরব এখন ঋতব্রতর হাতে - শতরুপ ঘোষ

 দুই দল থেকে বহিস্কার হবার গৌরব এখন ঋতব্রতর হাতে - শতরুপ ঘোষ 



  ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে দল বহিস্কার করেছে। আর তার পরেই তা নিয়ে শুরু হয়েছে নানা আলোচনা। ৯ বছর আগে এই অভিযোগেই সিপিএম (CPIM) থেকে বহিষ্কার করা হয়েছিল ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে (Ritabrata Banerjee)। আজ আবারও সেই একই কারণে তৃণমূলের ‘বহিষ্কৃত’ নেতা তিনি। নিজেরই দলের বিরুদ্ধে সই জালিয়াতির অভিযোগ তুলেছেন। তারপরই তৃণমূলের কড়া পদক্ষেপ। এবার এই ঘটনায় মুখ খুললেন সিপিএম নেতা শতরূপ ঘোষ (Shatarup Ghosh)। ঋতব্রত-কে ‘বেইমান’ বললেন তিনি। তাঁর কটাক্ষ, “বাংলার রাজনীতির প্রথম নায়ক, যিনি একটি জীবনে দুই দল থেকে বহিষ্কার হওয়ার গৌরব অর্জন করলেন।”একইসঙ্গে ঋতব্রতকে (Shatarup Ghosh slams Ritabrata) ‘যমের অরুচি’ বলেও কটাক্ষ করেছেন তিনি।ঋতব্রতকে বহিষ্কারের প্রসঙ্গে শতরূপ ঘোষ বলেন,”বাংলার রাজনীতির প্রথম নায়ক, যিনি একটি জীবনে দুই দল থেকে বহিষ্কার হওয়ার গৌরব অর্জন করলেন। কতখানি যমের অরুচি হলে এমনটা হতে পারে। সিপিএমও তাঁকে তাড়িয়ে দিয়েছিল। তৃণমূলও তাঁকে তাড়িয়ে দিল।” 


  একইসঙ্গে তাঁর দাবি ঋতব্রত বেইমানি করবে জানা কথাই ছিল। বলেন,”যে সিপিএম গোটা দেশের ছাত্র আন্দোলনের নেতা বানিয়েছিল ঋতব্রতকে, কম বয়সে সংসদে সাংসদ করে পাঠিয়েছিল, সেই সিপিএমের সঙ্গেই যদি গদ্দারি, বেইমানি করে থাকতে পারে, তাহলে তৃণমূলের সঙ্গেও বেইমানি করবে, তা জানা ছিল।” শতরূপের দাবি, ঋতব্রতকে দলে নেওয়ার পর একদিন তৃণমূলকে এই পরিস্থিতির সম্মুখীন হতেই হতো। এই বিষয়ে সিপিএম নেতা বলেন,”ঋতব্রত যখন তৃণমূলে গিয়ে সিপিএমের দুর্নাম করত, তখন আনন্দ হয়েছিল মমতা, অভিষেকদের। মাথায় তুলে নেচেছিলেন। এবার আপনার ঘরে গিয়েও বেইমানি করেছে। এই ফল তৃণমূলকে ভুগতেই হতো।”

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.