Type Here to Get Search Results !

পরপর দুই ম্যাচে জয় মেক্সিকোর

 খেলার খবর 


 পরপর দুই ম্যাচে জয় মেক্সিকোর 



  জমে উঠেছে ফুটবল বিশ্বকাপের আসর। এই নিয়ে পরপর দুটি ম্যাচে জয় মেক্সিকোর। বিশ্বকাপ ফুটবলে গ্রুপ এ-র ম্যাচে ভারতীয় সময় শুক্রবার ভোরে, গুয়াদালাজারা স্টেডিয়ামে মুখোমুখি হয় মেক্সিকো বনাম দক্ষিণ কোরিয়া (mexico vs south korea)। প্রসঙ্গত, দুই দলই নিজেদের শেষ ম্যাচ জিতে খেলতে নামে। তাই স্বাভাবিকভাবেই, এই ম্যাচটির দিকে নজর ছিল সকলের। সেই ম্যাচেই ১-০ গোলে জয় জয় ছিনিয়ে নিল মেক্সিকো (fifa football world cup 2026)। 


  খেলার ৬ মিনিটের মাথায় প্রথম সুযোগ পায় মেক্সিকো। বক্সের বাইরে থেকে বাঁ পায়ের জোরালো শট নেন রবার্তো আলভারাদো। কিন্তু সেটি বাইরে চলে যায়। এরপর মিস করেন ব্রায়ান গুতিয়েরেজ। ম্যাচের ১৯ মিনিটে, রবার্তো আলভারাদোর ক্রস থেকে বক্সের মাঝখানে দুরন্ত হেডার জুলিয়ান কুইনোনেসের। কিন্তু সেটি সেভ করেন দক্ষিণ কোরিয়া গোলকিপার কিম সিউং-গিউ।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.