Type Here to Get Search Results !

প্রবল বৃষ্টিতে ফের বিপর্যস্ত উত্তরবঙ্গ

 প্রবল বৃষ্টিতে ফের বিপর্যস্ত উত্তরবঙ্গ



  উত্তরবঙ্গে শুরু হয়েছে প্রবল বৃষ্টি। বৃষ্টির সঙ্গে শুরু হয়েছে ধস। দিশেহারা মানুষ। গত কয়েকদিন ধরেই উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির (North Bengal Rain Update) দাপট বেড়েছে। তবে, গতকাল থেকেই উত্তরের (North Bengal Weather) একাধিক জেলায় প্রবল বৃষ্টি শুরু হয়েছে। সারারাত প্রবল বর্ষণের ফলে একাধিক জায়গায় ধস নেমেছে। ভেঙে পড়েছে গাছ। বন্ধ হয়ে গিয়েছে ১১০ নং জাতীয় সড়ক। এদিকে, দুধিয়া সেতু ভেঙে পড়ায় শিলিগুড়ি-মিরিক যোগাযোগও প্রায় বন্ধ হয়ে গিয়েছে। বৃহস্পতিবার থেকেই ভারী থেকে অতিভারী বৃষ্টি শুরু হয়েছে উত্তরবঙ্গে। শেষ করে নেপাল লাগোয়া মিরিকে রাতভর বৃষ্টি হয়েছে। এদিকে, প্রবল বর্ষণের জেরে রাত থেকেই ফুঁসছে বালাসন নদী। জানা গিয়েছে, ভোর রাতে নদীর জলের তোড়ে ভেসে গিয়েছে দুধিয়ার অস্থায়ী সেতু।


  গত অক্টোবরের দুর্যোগেই ভেঙে গিয়েছিল দুধিয়া সেতু। পরে বালাসনের নদীবক্ষেই তৈরি হয় অস্থায়ী সেতু। তবে, এবারের বৃষ্টিতে সেই সেতুও ভেঙে গেল। এর ফলে শিলিগুড়ি-মিরিক যোগাযোগ কার্যত বন্ধ হয়ে গিয়েছে। সেক্ষেত্রে, ঘুরপথে সুখিয়াপোখরি হয়ে নামতে হবে পর্যটকদের। এদিকে, গতকাল থেকেই ধস নেমে বন্ধ হয়ে গিয়েছে NH10। শিলিগুড়ি-গ্যাংটক সরাসরি যোগাযোগ ব্যবস্থাও বন্ধ হয়ে গিয়েছে। বন্ধ হয়ে গিয়েছে ১১০ নং জাতীয় সড়কও। মহানদীর কাছে খারসাং থেকে শিলিগুড়ি পর্যন্ত তিন লেনের সড়ক ভেঙে গিয়েছে। প্রধান সড়কের ওপর একটি বড় গাছ পড়েছে বলে খবর। ফলে, দার্জিলিং থেকে শিলিগুড়ি পর্যন্ত যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বন্ধ রয়েছে।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.