Type Here to Get Search Results !

গ্রেফতার জাহাঙ্গীর পত্নী - পুলিশের বিরুদ্ধে আন্দোলন ওদের শেষ

 গ্রেফতার জাহাঙ্গীর পত্নী - পুলিশের বিরুদ্ধে আন্দোলন ওদের শেষ 



  দক্ষিণ ২৪ পরগনার ফলতা থানা এলাকায় উত্তেজনা ছড়ানো ও রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ ছিল তাঁর বিরুদ্ধে। আজ গোপন সূত্রে খবর পেয়ে জাহাঙ্গীর শেখের স্ত্রী সারিকা বিবিকে গ্রেফতার করল পুলিশ। সূত্রের খবর, জুলপিয়া এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে তাকে। স্বামীকে থানা থেকে জোর করে ছাড়ানোর ষড়যন্ত্র এবং পুলিশের উপর হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগ ছিল এই সারিকা বিবির বিরুদ্ধে। আগেই তার বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছিল। ফলতায় ‘পুষ্পা’ জাহাঙ্গির খানকে থানা থেকে ছাড়িয়ে নিয়ে যাওয়ার চেষ্টার ঘটনায় জাহাঙ্গীরের স্ত্রীর বিরুদ্ধে অস্ত্র, বিস্ফোরক-সহ একাধিক ধারায় নতুন করে মামলা রুজু করে ফলতা থানার পুলিশ। তারই ভিত্তিতে আজ জালে সারিকা বিবি।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.