Type Here to Get Search Results !

এবার তৃণমূলের বেশ ভালো ওজনদার কাউন্সিলার বাপ্পাদিত্য গ্রেফতার - অভিযোগ তোলাবাজি

 এবার তৃণমূলের বেশ ভালো ওজনদার কাউন্সিলার বাপ্পাদিত্য গ্রেফতার - অভিযোগ  তোলাবাজি 



  যেভাবে কলকাতায় কর্পোরেশন ও অন্যান্য পৌরসভার কাউন্সিলাররা একে একে গ্রেফতার হয়ে চলেছে তাতে সন্দেহের যথেষ্ট কারণ আছে, আদৌ এই দলটা আর থাকবে কিনা! তোলাবাজির অভিযোগে এবার গ্রেপ্তার তৃণমূলের ১০১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত। শনিবার সকালেই গ্রেপ্তার করা হয়েছিল বাপ্পাদিত্যর শাগরেদ তথা তৃণমূল নেতা সৌরভ ঘোষকে। এরপর রাতেই বাপ্পাদিত্যকে গ্রেপ্তার করল পাটুলি থানার পুলিশ। অভিযুক্ত কাউন্সিলরকে থানায় আনা হলে তাঁকে দেখে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। ‘বাপ্পা চোর’, ‘বাপ্পা চোর’ বলে স্লোগান দেওয়া হয়। পাটুলি, বৈষ্ণবঘাটা অঞ্চলের তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্যে। এককালে তৃণমূল নেতা পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ ছিলেন তিনি। 


  তাঁর বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ ছিল স্থানীয়দের। ব্যাপক তোলাবাজির পাশাপাশি ভোট পরবর্তী হিংসার অভিযোগ রয়েছে এই কাউন্সিলরের বিরুদ্ধে। অতীতে দুর্নীতি মামলার তদন্তে তাঁকে জেরা করেছিল সিবিআই। তবে সেবার কোনও বড়সড় পদক্ষেপ না হলেও। সরকার বদলের পর ওই এলাকায় তৃণমূল নেতার একের পর এক অভিযোগ জমা পড়ে থানায়। সেই অভিযোগের ভিত্তিতেই শনিবার সকালে সৌরভ ঘোষকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁকে জেরা করতেই উঠে আসে বাপ্পাদিত্যর নাম। এরপর রাতেই বাপ্পাদিত্যকে আটক করে থানায় আনা হয়। শেষে পুলিশের তরফে জানা যায়, তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্ত কাউন্সিলরকে।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.