আজকের আবহাওয়া
বেশ গরম। শেষ রাতের দিকে কিছুটা স্বস্তি থাকলেও বেলা একটু বাড়লেই তাপমাত্রা প্রচুর বেড়ে যাচ্ছে। আর এমন পরিস্থিতিতেই অনেকের প্রশ্ন, এহেন দাবদাহের দাপট চলবে? নাকি আর কয়েক দিনের মধ্যেই আসছে ঝড়বৃষ্টি? আর সেই উত্তরটাই দিয়েছে হাওয়া অফিস। তাই ঝটপট সেই দিকে নজর রাখা যাক।
দক্ষিণবঙ্গে চরম গরম। রোদের তেজ যেমন রয়েছে, ঠিক তেমনই উপস্থিত আর্দ্রতাজনিত অস্বস্তি। এই দুই মিলে শরীরের হাল বিগড়ে দিচ্ছে। আর খারাপ খবর হল, আজ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা খুব একটা বেশি নেই বললেই চলে। বরং আজ এবং কাল তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত বাড়ার সম্ভাবনা রয়েছে। তবে এই সময় স্থানীয়ভাবে কিছু জায়গায় বজ্রগর্ভ মেঘ থেকে ঝড়বৃষ্টি হতে পারে। তবে দক্ষিণবঙ্গে চরম গরম। রোদের তেজ যেমন রয়েছে, ঠিক তেমনই উপস্থিত আর্দ্রতাজনিত অস্বস্তি। এই দুই মিলে শরীরের হাল বিগড়ে দিচ্ছে। আর খারাপ খবর হল, আজ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা খুব একটা বেশি নেই বললেই চলে। বরং আজ এবং কাল তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত বাড়ার সম্ভাবনা রয়েছে। তবে এই সময় স্থানীয়ভাবে কিছু জায়গায় বজ্রগর্ভ মেঘ থেকে ঝড়বৃষ্টি হতে পারে। তবে বৃহস্পতিবার থেকেই হাওয়া বদলের সম্ভাবনা। বৃহস্পতি এবং শুক্রবার উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়াতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার আগে স্থানীয়ভাবে বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। এই ধরনের আবহাওয়া চলবে কলকাতাতেও। আজ তেমন একটা বৃষ্টির সম্ভাবনা নেই রাজ্যের রাজধানীতে। হলেও স্থানীয়ভাবে হতে পারে। কিন্তু তাতে দাবদাহ থেকে খুব একটা মুক্তি মিলবে না। বরং উল্টে আজ এবং আগামিকাল বাড়তে পারে গরম। তবে বৃহস্পতিবার থেকে হাওয়া বদল হওয়ার সম্ভাবনা রয়েছে।
অন্যদিকে দক্ষিণে তীব্র গরম। তবে উত্তরের হাল এতটাও খারাপ নয়। সেখানে মঙ্গলবার থেকেই বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে ৪ জুন থেকে বাড়তে পারে বৃষ্টির পরিমাণ। বৃহস্পতিবার উত্তরবঙ্গের সব জেলাতেই হতে পারে বৃষ্টিপাত। বিশেষত, উপরের ৫ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে।