আন্তর্জাতিক
ইউক্রেনের আঘাতে মস্কোয় কালো বৃষ্টির - সংকিত পুতিন
মস্কোর আকাশজুড়ে কালো ঘন মেঘ, ক্রমে নামল কালো বৃষ্টি! আতঙ্কিত শহরবাসী। বৃহস্পতিবারই রাশিয়ার রাজধানীর তেল শোধনাগারে ড্রোন হামলা চালিয়েছিল ইউক্রেন। আর তারই ফলশ্রুতি, শহরের একাংশে কালো বৃষ্টি! বাতাসে ভাসছে তৈলাক্ত, কৃষ্ণকণা। যদিও স্থানীয় প্রশাসনের প্রাথমিক দাবি ছিল, ‘কালো বৃষ্টি’র ব্যাপারটা গুজব। তবে তারা যতই বিষয়টা উড়িয়ে দিক, পরবর্তী সময়ে প্রশাসনের তরফেই সকলকে সতর্ক থাকতে বলা হয়েছে। ইতিমধ্যেই নানা ভিডিও ছবি ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে কীভাবে আগুন ও কালো ধোঁয়ায় আকাশ ঢেকে গিয়েছে। উল্লেখ্য, চলতি সপ্তাহে তেল শোধনাগারে এটা দ্বিতীয় হামলা।
এটা ইউক্রেনের নতুন রণনীতির অংশ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। আর এরপরই দেখা যায়, বৃষ্টি নামতে। ভাইরাল হওয়া নানা ভিডিওয় ফুটে উঠেছে কীভাবে পথঘাট ভরে থাকছে কালো তৈল অবশেষে। কোনও কোনও ভিডিওয় স্থানীয় বাসিন্দারা হাতে সেই তরল তুলে দেখিয়েছেন, কতটা থকথকে তৈলাক্ত তরল পড়ে রয়েছে পথে। এই পরিস্থিতিতে প্রশাসনের তরফে সমস্ত বাসিন্দাকে ঘরের জানলা ও দরজা পুরোপুরি বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন। সব মিলিয়ে মস্কোজুড়ে আতঙ্ক ক্রমেই বাড়ছে।