Type Here to Get Search Results !

৪৪০ কোটি টাকা নিয়ে মমতার মাথায় হাত - আদালতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন

 ৪৪০ কোটি টাকা নিয়ে মমতার মাথায় হাত - আদালতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন



  তৃণমূলের একটি ব্যাংকের তিনটি একাউন্টে ৪৪০ কোটি টাকা ছিল। সেই টাকা বিতর্কিত টাকা মনে করে তৃণমূলের কষাধ্যক্ষ অরূপ বিশ্বাস সেই তিনটি একাউন্ট আপাতত বন্ধ করার অনুরোধ করে ব্যাংকে চিঠি দিয়েছেন আর ব্যাংকও তা বন্ধ করে দিয়েছে। গত ১২ জুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করার জন্য ব্যাঙ্ক কর্তৃপক্ষকে চিঠি দিয়েছিলেন অরূপ বিশ্বাস। যদিও অরূপের হাবভাব বুঝে তার আগেই ৫ জুন তাঁকে সরিয়ে শুভাশিস চক্রবর্তীকে কোষাধ্যক্ষ করেছে তৃণমূল। ইতিমধ্যেই তাঁকে সে কারণে শোকজ করা হয়েছে। সূত্রের খবর, শোকজের উত্তর দিয়ে অরূপ বিশ্বাস যে চিঠি পাঠিয়েছেন, সেই চিঠির ভাষাও অত্যন্ত কড়া। তাতে রাজনৈতিক মহলের ব্যাখ্যা, অরূপ ‘বিদ্রোহী’ হয়ে উঠেছেন। রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তৃণমূলের ফান্ডের টাকার উৎস নিয়ে প্রশ্ন তুলেছেন গত শুক্রবারই। তারপরই দেখা যায়, জয়নগরের বিধায়কের করা অভিযোগের ভিত্তিতে একটি বেসরকারি ব্যাঙ্কের তিনটি অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে। কালীঘাটের তৃণমূল এখন ফান্ড বাঁচাতে মরিয়া। সূত্রের খবর, ফান্ড বাঁচাতে তারা আইনের দ্বারস্থ হবে।


  বিষয়টি নিয়ে পর্যটনমন্ত্রী শঙ্কর ঘোষ বলেন, “ব্যাঙ্কিং সিস্টেমের যা নিয়মাবলি রয়েছে, সেই কারণে সিজ করা হয়েছে। এটা তো আমরা সবাই বুঝতে পারছি, আন ‘অ্যাকাউন্টেড মানি’, অনৈতিকভাবে সংগৃহীত অর্থ। তা দিয়েই তৃণমূল এতদিন পরিচালিত হত। ফলে এই ধরনের অ্যাকাউন্টকে নিয়ে যা যা আইনগত ব্যবস্থা নেওয়া, সেগুলিই নেওয়া হবে।” আপাতত এই টাকার উৎস খুঁজতে মরিয়া তদন্তকারীরা। অনেকেই মনে করছে এই টাকার মধ্যে একটা বড়ো অংশ কাটমানির টাকা। শেষ দেখার জন্য বসে আছে বঙ্গবাসী।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.