Type Here to Get Search Results !

ঈশান খট্টর বাবা হিন্দু মা মুসলিম, নিজের ধর্ম নিয়ে ঈশান কি বললেন

 বিনোদন 


ঈশান খট্টর বাবা হিন্দু মা মুসলিম, নিজের ধর্ম নিয়ে ঈশান কি বললেন 



  এমন ধর্মের সমস্যায় হয়তো অনেকেই পারেন। তার বেশিরভাগ বাবার ধর্মই মেনে চলেন। তবে ব্যতিক্রমও আছে। হিন্দি সিনেমার চেনা ছক ভেঙে নিজের এক স্বতন্ত্র পরিচিতি তৈরি করেছেন তরুণ প্রজন্মের অভিনেতা ঈশান খট্টর। ‘ধড়ক’ থেকে শুরু করে ‘বেয়ন্ড দ্য ক্লাউডস’, ‘দ্য রয়্যালস’ কিংবা অস্কারের মঞ্চ কাঁপানো সাম্প্রতিক ছবি ‘হোমবাউন্ড’— তাঁর ঝুলিতে রয়েছে একের পর এক ভিন্নস্বাদের কাজ। খোদ মার্টিন স্করসেসির মতো বিশ্বখ্যাত পরিচালকও অস্কারের মঞ্চে দাঁড়িয়ে ঈশানের অভিনয়ের ভূয়সী প্রশংসা করেছেন। আর পাঁচজন সমসাময়িক অভিনেতার মতো শুধু গ্ল্যামারের পেছনে না ছুটে, কনটেন্ট বা ছবির চিত্রনাট্য বাছাইতেও নিজের পরিণত মনস্কতার পরিচয় দিয়েছেন তিনি। তবে এবার অভিনয় নয়, নিজের ব্যক্তিগত জীবনের এক প্রশ্নের মুখোমুখি দাঁড়িয়ে কার্যত ছক্কা হাঁকালেন নীলিমা-পুত্র।


  শাহিদ কাপুরের ভাই হলেও বলিউডে নেপোটিজমের ছায়া মাড়াননি ঈশান। নিজের দক্ষতায় মাটি শক্ত করেছেন। প্রচারের আলো থেকে দূরে থাকা এই অভিনেতা সাধারণত ছবির প্রিমিয়ার বা প্রচার ছাড়া ক্যামেরার সামনে খুব একটা আসেন না। নিজের ব্যক্তিগত জীবনকে আড়ালে রাখতেই ভালোবাসেন। কিন্তু সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের সঙ্গে এক ‘আস্ক মি অ্যানিথিং’ (Ask Me Anything) বা প্রশ্নোত্তর পর্বে যোগ দিতেই ধেয়ে আসে এক অস্বস্তিকর প্রশ্ন। এক নেটিজেন সরাসরি তাঁর ধর্মবিশ্বাস নিয়ে প্রশ্ন তোলেন। তবে মেজাজ না হারিয়ে ঈশান যেভাবে পরিস্থিতির সামাল দিলেন, তা এখন নেটপাড়ার হট টপিক।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.