Type Here to Get Search Results !

দিঘায় এইবার তৈরী হচ্ছে আস্ত জুরাসিক পার্ক

 দিঘায় এইবার তৈরী হচ্ছে আস্ত জুরাসিক পার্ক 



   দিঘাকে নিজের মানের মতো করে সাজিয়ে তুলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার নতুন মুখ্যমন্ত্রী আরো নতুন লুক আনছেন দিঘার। গত কয়েকদিন আগেই দিঘায় প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পর্যটক টানতে নতুন রূপে সৈকত শহরকে সাজানোর বার্তা দেন। এরপরেই দিঘার অন্যতম আকর্ষণ জুরাসিক পার্ক নতুন রূপে ফিরতে চলেছে। যদিও দীর্ঘসময় ধরে সায়েন্স সিটিতে এই পার্ক বন্ধ অবস্থায় পড়ে রয়েছে। এর ফলে ডাইনোসরের বিস্ময়কর জগতে ভ্রমণের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছিলেন দর্শকরা। সেদিকে নজর রেখেই পার্কটিকে আরও আধুনিক প্রযুক্তির ছোঁয়ায় আকর্ষণীয়

করে তোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একইসঙ্গে তথ্যবহুল ও দর্শকবান্ধব করে তোলার কাজ শুরু হয়েছে বলে জানা গিয়েছে। দিঘা বেড়াতে আসা পর্যটকদের জন্যে সমুদ্র ও জগন্নাথ মন্দিরের পাশাপাশি অপেক্ষা করছে কোটি কোটি বছর আগের বিস্ময়কর পৃথিবীর খন্ডচিত্র। 


  বর্তমানে পার্কের বিভিন্ন অংশের সৌন্দর্য ঘটানো হচ্ছে। উল্লেখ্য, ২০১০ সালে জুরাসিক পার্ক নামক এই বিনোদন পার্কটি চালু হয়। দিঘা বিজ্ঞান কেন্দ্রের পেছনে একেবারে গাছ দিয়ে ঘেরা অংশে এই পার্কটি চালু হয়। সেখানে ডাইনোসরের উৎপত্তি, তার বিবর্তন, জীবনযাত্রা, বিলুপ্তি-পর্যায়ক্রমে সবকিছুই অভিনব লাইট অ্যান্ড সাউন্ডের মাধ্যমে উপস্থাপনা দর্শকদের মুগ্ধ করত। খুব অল্পদিনেই খুবই আকর্ষনীয় হয়ে উঠেছিল পর্যটকদের কাছে। তবে বছরদশেক আগে কিছু যান্ত্রিক কারনে পার্কটি বন্ধ হয়ে যায়। পূর্বের সেই জনপ্রিয়তাকে নতুন মাত্রা দিতে এবার পার্কটিকে আধুনিকীকরণের পথে এগিয়েছেন কর্তৃপক্ষ।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.