Type Here to Get Search Results !

আলজেরিয়াকে হেলায় হারিয়ে বিশ্বকাপ শুরু আর্জেন্টিনার

 খেলার খবর 


আলজেরিয়াকে হেলায় হারিয়ে বিশ্বকাপ শুরু আর্জেন্টিনার



  ক্যানসাস সিটির পশ্চিমে লরেন্স শহর। সেখানে আলজেরিয়ার বিশ্বকাপ-ক্যাম্প। কিন্তু কে জানত বিদেশ-বিভুঁইয়ে এসে দ্বিতীয় ঘর পেয়ে যাবে ভ্লাদিমির পেতকোভিচের দল। ৫০০ থেকে ৬০০ সমর্থক হোটেলে তাঁদের স্বাগত জানাতে হাজির হয়েছিলেন। সেই শুরু। এরপর ট্রেনিং ক্যাম্পে এসে দলকে উৎসাহ জুগিয়েছেন। আর্জেন্টিনার বিরুদ্ধে তাঁদের পাশে চেয়েছিলেন কোচ। চাইবেন নাই বা কেন? ততক্ষণে স্পেন ম্যাচে কেপ ভার্দের লড়াই দেখে ফেলেছে গোটা বিশ্ব। সেখান থেকে প্রেরণা নিয়ে আবারও অঘটন ঘটানোর স্বপ্ন বোনা। কিন্তু প্রতিদিন তো আর অঘটন হয় না। আর্জেন্টিনাকে হারানোর স্বপ্নটা স্বপ্নই থেকে গেল তাদের। কারণ, লিওনেল মেসি নামক এক অতিমানব। দেশের হয়ে ২০০তম ম্যাচে হ্যাটট্রিক করে তিনি ফের একবার বুঝিয়ে দিলেন, বয়স বাড়লেও বুড়িয়ে যাননি। ৩-০ জয় দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করল গতবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।


  ম্যাচ ঘিরে ক্যানসাস সিটিতে আগে থেকেই উৎসবের আমেজ ছিল। হাজার হাজার সমর্থক ভিড় জমিয়েছিলেন। রাস্তায় রাস্তায় সমর্থকদের র‍্যালি চোখে পড়েছে। এদিন তো তাঁদের পোয়াবারো। দলের দুরন্ত জয়ে নির্ঘাত তাঁরা র‍্যালি করেই স্লোগান দিতে দিতে, গান গাইতে গাইতে ফিরবেন। মনে রাখতে হবে, এবারের বিশ্বকাপ লিওনেল মেসির কাছে অন্যরকম। টানা ছ’বার ফুটবলের মহা-আসরে তিনি। কিন্তু প্রথমবার বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে নেতৃত্ব দিচ্ছেন। যাঁর কাঁধেই শিরোপা রক্ষার বড় দায়িত্ব। কেমন খেললেন তিনি? এককথায় সামনে থেকে নেতৃত্ব দিলেন। অথচ প্রথম একাদশে থাকবেন কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছিল। সেই জল্পনার অবসান ঘটিয়ে আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি শুরু থেকেই মাঠে নামালেন অধিনায়ককে। 


  আর্জেন্টিনা ৩ (মেসি হ্যাটট্রিক)

আলজেরিয়া ০

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.