Type Here to Get Search Results !

এবার মনেহয় ব্রিগেডেই জেল বানাতে হবে - শুভেন্দু

 এবার মনেহয় ব্রিগেডেই জেল বানাতে হবে - শুভেন্দু 



  সত্যি গত ১৫ বছরে রাজ্যটাকে  দুর্নীতির শিখরে নিয়ে গেছে প্রাক্তন সরকার। ফলে এখন সর্বস্তরে দুর্নীতি সামনে চলে আসছে। নিউটাউনে দলীয় সভা থেকে এভাবেই তৃণমূলকে খোঁচা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেন, “কী ভয়ঙ্কর দুর্নীতি হয়েছে। যেখানে হাত দেওয়া হচ্ছে… এ তো ব্রিগেড প্যারেড গ্রাউন্ডকে জেল বানাতে হবে। যেখানে হাত দিচ্ছি সেখান থেকে পচা দুর্গন্ধ বেরোচ্ছে।” তিনি জানান, ২ কোটি ২০ লক্ষ মানুষকে লক্ষ্মীর ভাণ্ডার দিত তৃণমূল। এর মধ্যে ৩ লক্ষ পুরুষ। শুধুমাত্র মুর্শিদাবাদের জঙ্গিপুর ব্লকে সাড়ে ৪ হাজার পুরুষ লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেতেন। রাজ্যে ক্ষমতায় আসার পর অন্নপূর্ণা যোজনার ১৩ পাতার ফর্ম প্রকাশ করেছে বিজেপি সরকার। এই নিয়ে আলোচনা শুরু হয়েছে। এবিষয়ে এদিন মুখ্যমন্ত্রী বলেন, “আমরা স্বচ্ছতার সঙ্গে যে সব কাজ করছি তার সুফল আগামী ৫০ বছরে এই বাংলা পাবে। আমরা ডাটা ব্যাঙ্ক তৈরি করে নিচ্ছি।” তৃণমূল আমলে লক্ষ্মীর ভাণ্ডারে ব্যাপক দুর্নীতি হয়েছে বলে অভিযোগ করেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, ২ কোটি ২০ লক্ষ মানুষ লক্ষ্মীর ভাণ্ডার পেতেন। এর মধ্যে ২৭ লক্ষ মানুষের নাম ভোটার তালিকায় নেই। সিএএ-তে যাঁরা আবেদন করেছেন তাঁদের বাদ দিয়ে ২৭ লক্ষ নাম পাওয়া গিয়েছে।


  তাঁদের কারও নাম ভোটার তালিকায় নেই। এছাড়াও ৩ লক্ষ পুরুষ লক্ষ্মীর ভাণ্ডার পেতেন। শুধুমাত্র জঙ্গিপুর ব্লকে সাড়ে ৪ হাজার পুরুষ লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেতেন। কৃষ্ণনগরের একটি অঞ্চলে ২৭৩ জন পুরুষ এই টাকা পেতে। শুভেন্দুর অভিযোগ, পুরুষদের বিধবা ভাতাও দিত তৃণমূল সরকার। বিজেপি ক্ষমতায় এলে রাজ্যবাসীর আমিষ খাওয়া বন্ধ করে দেবে বলে প্রচার শুরু করেছিল তৃণমূল। কিন্তু এই অপপ্রচারকে খণ্ডন করে আগামী সপ্তাহ থেকে মা আহারে দুই দিন মাছ-ভাত পাওয়া যাবে বলে জানান শুভেন্দু। তিনি আশাবাদী, তৃণমূল নেতারাও মা আহারে গিয়ে মাছ-ভাত খাবেন।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.