Type Here to Get Search Results !

ভারতকে সু-৫৭ (Su-57) সরবরাহ করতে প্রস্তুত পুতিন - উদ্বিগ্ন চিন আমেরিকা

 আন্তর্জাতিক 


ভারতকে সু-৫৭ (Su-57) সরবরাহ করতে প্রস্তুত পুতিন - উদ্বিগ্ন চিন আমেরিকা 



  রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়ে দিলেন, তাঁরা ভারতকে সু-৫৭ (Su-57) সরবরাহ করতে প্রস্তুত রয়েছেন। এই মুহূর্তে নয়াদিল্লি পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমানের সন্ধানে রয়েছে। এই পরিস্থিতিতেই এমন প্রস্তাব পুতিনের। সেই সঙ্গেই তিনি জানিয়েছেন, ভারতকে উন্নত প্রতিরক্ষা ব্যবস্থার জন্য প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ প্রযুক্তিও হস্তান্তর করতে রাজি মস্কো। সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় পুতিন বলেন, এর আগেও ভারতকে যৌথভাবে সু-৫৭ নির্মাণের প্রস্তাব দিয়েছিল রাশিয়া। কিন্তু ২০১৮ সালে ভারত সেই প্রকল্প থেকে সরে এসেছিল। পুতিনের কথায়, ”আমাদের ভারতীয় বন্ধুরা জানিয়েছিল, এখন আপনারা আপনাদের মতো এগিয়ে যান। পরে দেখা যাবে। হয়তো আমরা যুক্ত হতেও পারি। সেক্ষেত্রে বিমান আমরা একসঙ্গেই নির্মাণ করতে পারতাম।


  এবার আমরা নিজেরাই সেই বিমান তৈরি করেছি। তবে এবার আমরা ভারতের সঙ্গেও কাজ করতে আমরা প্রস্তুত।” পুতিনের এহেন মন্তব্যকে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। পুতিন আসলে পশ্চিমি বিশ্বকে কটাক্ষ করে এটা বুঝিয়ে দিতে চাইলেন, দুই দেশের মধ্যে প্রতিরক্ষা বিষয়ে পারস্পরিক সহযোগিতায় কোনও সীমাবদ্ধতা থাকার অর্থ হয় না। প্রসঙ্গত, রাশিয়ার সুখোই ডিজাইন ব্যুরোর সু-৫৭ বিমানটি আকাশ, স্থল ও সমুদ্রের বিভিন্ন লক্ষ্যবস্তুতে আঘাত হানার ক্ষমতা রাখে। প্রতিকূল আবহাওয়া ও ইলেকট্রনিক যুদ্ধের পরিস্থিতিতেও দিন-রাত সর্বক্ষণ যুদ্ধ করার ক্ষমতা রাখে এই বিমান। সেই সঙ্গেই কম দৃশ্যমানতাতেও সমান কর্মক্ষম পঞ্চম প্রযুক্তির এই বিমান। এমন বিমান ভারতের ভাঁড়ারে এলে যে চিন ও পাকিস্তানের ঘুম ছুটবে তাতে নিশ্চিত বিশেষজ্ঞ মহল।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.