Type Here to Get Search Results !

পুরীতে রথযাত্রায় হুড়োহুড়িতে পদপিষ্ট ১২০, মৃত ১

 পুরীতে রথযাত্রায় হুড়োহুড়িতে পদপিষ্ট ১২০, মৃত ১



  প্রচুর নিরাপত্তা সত্ত্বেও সমস্ত অপ্রীতিকর ঘটনা এড়াতে পারলেন না উড়িস্যা সরকার। জগন্নাথ দেবের রথ মানেই উড়িস্যায় কয়েক লক্ষ মানুষের সমাগম। সেখানেই ঘটে গেলো এক অপ্রীতিকর ঘটনা। বিপুল ভিড় ঠেলে নীলমাধবকে দেখার হুড়োহুড়ির মধ্যেই ঘটল বিপত্তি। ভিড়ের চাপে পদপিষ্ট হয়ে যান কমপক্ষে ১২০ জন পুণ্যার্থী। এইমাত্র পাওয়া খবর অনুযায়ী, পদপিষ্ট হয়ে একজনের মৃত্যু হয়েছে। প্রশাসনের তরফে অসুস্থদের দ্রুত উদ্ধার করে ভর্তি করানো হয়েছে হাসপাতালে। বৃহস্পতিবার রথযাত্রা উপলক্ষে সকাল থেকে মন্দির চত্বরে ছিল উপচে পড়া ভিড়। জগন্নাথ-বলরাম ও শুভদ্রাকে রথে তোলার সময়ে ব্যাপক হুড়োহুড়ি শুরু হয় ভক্তদের মধ্যে। গরমের কারণে বহু ভক্ত অসুস্থ হয়ে পড়েন। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অসুস্থদের অ্যাম্বুল্যান্সে করে হাসপাতালে পাঠান পুলিশ ও স্বাস্থ্যকর্মীরা।


  জগন্নাথ-বলরাম-শুভদ্রার রথের রশিতে টান দেওয়ার উদ্দেশে ভক্তদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যেতেই বড় বিপত্তি ঘটে। ভক্তদের ঠেলাঠেলিতে হুড়মুড়িয়ে পড়ে যান তাঁরা। ব্যাপক ভিড়ের চাপে কার্যত পিষে যান বহু পুণ্যার্থী। পদপিষ্ট হয়ে একজনের মৃত্যু হয়েছে। অন্যদিকে ওড়িশার স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, অসুস্থ বহু পুণ্যার্থীই হাসপাতালে চিকিৎসাধীন। বেশিরভাগই শ্বাসকষ্ট, ডিহাইড্রেশন এবং ভিড়ের চাপেই অসুস্থ হয়ে পড়েন। তাঁদের চিকিৎসার জন্য পুরীর জেলা হাসপাতাল-সহ একাধিক মেডিক্যাল সেন্টারে ভর্তি করা হয়েছে। প্রাথমিক চিকিৎসার পর কয়েকজনকে ছেড়ে দেওয়া হয়েছে, তবে বাকিদের পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে জানা গিয়েছে।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.