Type Here to Get Search Results !

আদালত অবমাননার কারণে কুনাল ঘোষকে জরিমানা

 আদালত অবমাননার কারণে কুনাল ঘোষকে জরিমানা 



  কুনাল ঘোষ তৃণমূলের মুখপাত্র। তার প্রতিক্রিয়া বাতাসের চেয়েও দ্রুত চলে। কিন্তু কখনো কখনো সেই কুনাল ঘোষের প্রতিক্রিয়া সীমা ছাড়িয়ে যায়। এবারও তাই হয়েছে। SSC-র শারীরশিক্ষা এবং কর্মশিক্ষা বিভাগে অতিরিক্ত শূন্যপদ তৈরি করে বেআইনি ভাবে নিয়োগ করেছিল তৎকালীন তৃণমূল সরকার। এই অভিযোগে হাইকোর্টে মামলা দায়ের করেছিলেন আইনজীবী ফিরদৌস শামিম। মামলায় একাংশ চাকরিপ্রার্থীদের বিরুদ্ধে কোর্টে সওয়াল করেছিলেন বিকাশ। বিচারপতি ছিলেন বিশ্বজিৎ বসু। তিনি এই মামলায় নির্দেশ দিয়েছিলেন, কার নির্দেশে এই অতিরিক্ত শূন্যপদ তৈরি করা হয়েছে তা লিখিত জানাতে হবে। এরপরই ক্ষোভে ফেটে পড়েন চাকরিপ্রার্থীদের একাংশ। কুণালের নেতৃত্বে চাকরিপ্রার্থীরা শামীম-বিকাশদের ঘিরে বিক্ষোভ দেখান। এরপরই আইনজীবীদের নিরাপত্তার স্বার্থে হাইকোর্টের তরফে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করা হয়। আজ সেই মামলাতেই কুণালকে দোষী সাব্যস্ত করে কোর্ট। ২০০০ টাকা জরিমানা করা হয়।


  যদিও কুণাল ঘোষ বলেন, “ঘটনাস্থলে আমি ছিলাম না। ঘটনা নিন্দা করেছি, তাও আমায় জরিমানা করা হয়েছে। আমি বিচারকদের সম্মান করে চলি। চাকরিপ্রার্থীদের কয়েকজনের উত্তেজনাবশত ঘটনা ঘটে। আমায় ২০০০ টাকা জরিমানা করা হয়েছে। আমি আইন মেনে চলি। বহু বিষয়ে বিভিন্ন জায়গায় যেতে হয়। তিনজন মহামান্য বিচারপতির বেঞ্চ যখন জরিমানা দিয়েছেন, তাঁদের অর্ডার পর্ব এবং আইনিভাবে যা যা করার করব।”

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.