Type Here to Get Search Results !

তৃণমূলের ফান্ডের ১৩০ কোটি টাকা সন্দেহজনক

তৃণমূলের ফান্ডের ১৩০ কোটি টাকা সন্দেহজনক 



   এবার দলের টাকার হিসাব নিয়ে গভীর সংকটে তৃণমূল। জড়িতে পড়ছে আর্থিক অনিমে। অভিযোগের আঙ্গুল কিন্তু সেই মমরা ও অভিষেকের দিকে। মঙ্গলবার দিনভর রাজ্যের বিভিন্ন প্রান্তে তল্লাশির পর ইডি আধিকারিকদের হাতে বিস্ফোরক তথ্য। ইডি সূত্রের দাবি, তৃণমূলের অ্যাকাউন্ট থেকে প্রায় ১৬০ কোটি সন্দেহজনক লেনদেনের হদিশ মিলেছে। ওই টাকা গিয়েছে ‘কেয়ারওয়েল অ্যাভিয়েশন’ নামক একটি সংস্থা ও তাদের সহযোগী বিভিন্ন সংস্থার অ্যাকাউন্টে। এই 'কেয়ারওয়েল অ্যাভিয়েশন’ অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ ভিআইপিদের বিমানভাড়া দেয়। ইডি সূত্র বলছে, ওই সংস্থাকেই তৃণমূলের দলীয় তহবিল থেকে প্রায় ১৬০ কোটি টাকা দেওয়া হয়। সেই টাকা দিয়ে সংস্থাটি একটি বিমান এবং একটি অগুস্টার হেলিকপ্টার কেনে। মজার কথা হল, ওই বিমান এবং হেলিকপ্টারটি অভিষেক-সহ তৃণমূল নেতদেরও ভাড়া দেওয়া হত। 


  অর্থাৎ তৃণমূলের টাকায় কেনা হেলিকপ্টার আবার তৃণমূলকেই ভাড়া দিত ‘কেয়ারওয়েল অ্যাভিয়েশন’। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, ওই সংস্থার মাধ্যমে কি তৃণমূলের নিজস্ব তহবিলের টাকা নয়ছয় হয়েছে। আসলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চার্টার্ড বিমানের ভাড়া বাবদ কোথায়, কাদের সঙ্গে, কত টাকা তৃণমূল কংগ্রেসের লেনদেন হয়েছে, এবার সেই তথ‌্য জানতে মঙ্গলবার সকালে সেন্ট্রাল অ্যাভিনিউ, রাজারহাট-নিউটাউন ও আশপাশের এলাকায় অভিযান চালিয়েছে ইডির আলাদা আলাদা দল। এর মধ্যে ‘কেয়ারওয়েল অ্যাভিয়েশনে’র অভিষেক ঘনিষ্ঠ মালিকের অফিস ও বাড়িও রয়েছে। সূত্রের খবর, ওই ব্যবসায়ীর সংস্থা থেকে অভিষেকের বিমানভাড়া আসত। তৃণমূলের নিজস্ব তহবিলের সঙ্গে এর কী যোগ, তা খুঁজে বের করত তৎপর ইডি।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.