Type Here to Get Search Results !

জাতীয় চলচ্চিত্র প্রতিযোগিতায় বাংলার জয় জয়কার

 জাতীয় চলচ্চিত্র প্রতিযোগিতায় বাংলার জয় জয়কার 



  ৭২ তম জাতীয় চলচ্চিত্র প্রতিযোগিতায় এবার বাংলা সিনেমা বেশ ভালো জায়গায় আছে। বাংলা সিনেমার মাথায় যুক্ত হয়েছে বেশ কয়েকটি মুকুট। প্রতি বছরের মতো এবারও দেশের সেরা সিনেমা, অভিনয়শিল্পী এবং নেপথ্য কলাকুশলীদের এই সর্বোচ্চ সম্মাননায় ভূষিত করেছে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক। আর এবারের বাংলার ঝুলিতে জাতীয় পুরস্কারে সেরা বাংলা ছবির সম্মান পেল অঞ্জন দত্ত পরিচালিত ‘চালচিত্র এখন’। তবে চমক রয়েছে অন্য আরেকটা। এবার জাতীয় পুরস্কারে পরিচালক সৌরভ পালোধীর বহু চর্চিত ‘অঙ্ক কি কঠিন’ ছবির জন্য জাতীয় সম্মান পেলেন তিন খুদে অভিনেতা। জাতীয় পুরস্কারের শিশু শিল্পী বিভাগে পুরস্কার ছিনিয়ে নিয়েছেন ঋদ্ধিমান বন্দ্যোপাধ্যায়, তপোময় দেব ও গীতশ্রী চক্রবর্তী। ছবিটির প্রযোজক রানা সরকার। 


   'অঙ্ক কি কঠিন’ এই তিন খুদে জাতীয় পুরস্কার পাওয়ার খবর পেতেই পরিচালক সৌরভ পালোধী বলেন, ”এই খবরে যে আনন্দ কতটা তা বোঝানো সম্ভব নয়। ঋদ্ধিমান, তপোময়, গীতশ্রী হয়তো এর স্বাদটা পাবে না। যেটা আমরা পাবো। এটা গোটা অঙ্ক কি কঠিন টিমের কাছে খুব বড় পাওয়া। তিনজন, তিনটে পুরস্কার পেয়েছে। এটা বড় প্রাপ্তি। জাতীয় পুরস্কার যে কতটা বড়, তা তো আমরা জানি। রানা সরকার এই কাজটা করেছিলেন, সেটার জন্য আনন্দ হচ্ছে। এই তিনজনকে অভিনয়ের ট্রেনিং দিয়েছিল কৃষ্ণেন্দু সাহা। তাঁরও জয়। গোটা টিমের জয়। আর ৩ খুদেকে অনেকটা ভালোবাসা।”

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.