Type Here to Get Search Results !

অব্যাহত আছে বিরোধীদের শুভেন্দুর ধমক

 অব্যাহত আছে বিরোধীদের শুভেন্দুর ধমক 



  একটি বিশেষ কনক্লেভে বক্তব্য রাখতে গিয়ে শুভেন্দু যা বলেন, তা সবটা কিন্তু গণতন্ত্রেকে সাপোর্ট করে না। মানুষ কোন কথা বলবে, কাকে সাপোর্ট করবে তা তৈরী করে ডিম মুখ্যমন্ত্রী - যা গণতন্ত্রের পক্ষে পক্ষে যথেষ্ট খারাপ। ধর্মীয় অনুষ্ঠানে কোনও বাধা দেবে না সরকার, কিন্তু রাষ্ট্রের বিরোধিতা বরদাস্ত করা হবে না। এ কথা একেবারে স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজাদি আজাদি স্লোগান হোক বা বাংলার রাস্তায় প্যালেস্তাইনের পতাকা। কোনওটাই বরদাস্ত করা হবে না বলে উল্লেখ করলেন তিনি। ধর্মীয় ক্ষেত্রে সরকার যে কোনও হস্তক্ষেপ করবে না, সে কথাও স্পষ্ট করে দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি উল্লেখ করেন, সব শান্তিপূর্ণভাবে হয়েছে।


  বকরি ইদ থেকে নবী দিবস, সবই নিয়ম মেনে হয়েছে, সবাই নিয়ম মেনেই পালন করেছেন বলেও উল্লেখ করেন শুভেন্দু। কিন্তু প্যালেস্তাইনের পতাকা কেন দেখা যাবে বাংলার মাটিতে? প্রশ্ন মুখ্যমন্ত্রীর। তিনি আরো বলেন, “ধর্মীয় পতাকা যত খুশি রাখুন, ভারতের পতাকা রাখুন, কোনও অসুবিধা নেই। প্যালেস্তাইনের পতাকা কেন! কাকে উস্কাচ্ছেন আপনারা।” নবী দিবসের মিছিলে এমন দুটি পতাকা দেখা গিয়েছে বলে উল্লেখ করেন তিনি। বলেন, “গত বছর অনেক পতাকা দেখা গিয়েছে। কাল ২ টো দেখা গিয়েছে। মিছিলে মধ্যে থেকে আটকানো হয়েছে। গ্রেফতার করা হয়েছে। মামলা করা হয়েছে। এসব জিনিস বাংলায় হবে না।” যাদবপুর প্রসঙ্গে শুভেন্দুু বলেন, “যাদবপুর নিয়ে যত খুশি মিছিল করুন। আজাদি বললেই কেস খাবেন। কাশ্মীর মাঙ্গে আজাদি বললেই গ্রেফতার করা হবে।” তিনি আরও বলেন, “দেওয়ালে রেড স্যালুট কিষেনজি লিখলে ব্যবস্থা নেওয়া হবে। ১০০০ মানুষের মৃত্যু হয়েছে কিষেনজির হাতে। অত দুর্বল নয় এই সরকার।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.