Type Here to Get Search Results !

মুক্তি পেল সৃজিতের ‘উইঙ্কল টুইঙ্কল’-এর ট্রেলার

 মুক্তি পেল সৃজিতের ‘উইঙ্কল টুইঙ্কল’-এর ট্রেলার



  দুই প্রজন্মের দুই পুরুষ বাবা ও ছেলে - এদের রাজনৈতিক বিভেদ নিয়েই সম্পূর্ণ রাজনৈতিক সিনেমা 'উইঙ্কল টুইঙ্কল’। এই সিনেমায় আবশ্য বছর ১৫ আগের পটভূমি। সেই বদলের বঙ্গে এবার মুক্তির অপেক্ষায় রাজনৈতিক আদর্শের সংঘাতের প্রেক্ষাপটে নির্মিত আদ্যোপান্ত রাজনৈতিক ছবি ‘উইঙ্কল টুইঙ্কল’। মুক্তি পেল ‘উইঙ্কল টুইঙ্কল’- এর ট্রেলার। রাজনীতিকে কেন্দ্র পারিবারিক টানাপোড়েন আর প্রজন্মের ব্যবধানের আঁধারে গল্প বুনেছেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। তবে সৃজিতের ছবিতে দেখানো হয়েছে আরও বেশ কয়েক বছর পুরনো রাজনৈতিক মুহূর্ত। যখন বামফ্রন্ট সরকারের দীর্ঘ চৌত্রিশ বছরের রাজপাট গুটিয়ে জন্ম নিচ্ছে তৃণমূল সরকার। ট্রেলারের প্রতিটি পরতে তা স্পষ্ট। 


  পিতা-পুত্রের রাজনৈতিক মতাদর্শের পার্থক্যই এই ছবির প্রাণশক্তি তা বললে বোধহয় খুব একটা ভুল বলা হবে না। ট্রেলারে মিলেছে তেমনই ইঙ্গিত। আদর্শগত সংঘাত ও সময়ের বিবর্তনের মধ্য দিয়েই ধীরে ধীরে এগিয়ে যাবে ‘উইঙ্কল টুইঙ্কল’-এর গল্প। ট্রেলারের শুরুতেই রজতাভ দত্ত আর ঋত্বিক চক্রবর্তীর (সব্যসাচী) মতো দুজন দুঁদে অভিনেতার কথোপকথনই এক মিনিট ছাব্বিশ সেকেণ্ডের ট্রেলার দেখার উত্তেজনা উসকে দিয়েছে তা বললে অত্যুক্তি হবে না। আর সেই উন্মাদনা জিইয়ে রেখেছেন পরমব্রত চট্টোপাধ্যায় (ইন্দ্র) আর অনসূয়া মজুমদার। পরমব্রতর বাবার ভূমিকায় অভিনয় করেছেন ঋত্বিক চক্রবর্তী, যিনি একজন একনিষ্ট কমরেড। কিন্তু, বাবার আদর্শ মেনে চলতে নারাজ তারঁই ছেলে। সাম্প্রতিক সময়ে যে দল চাকরি দেবে, সুবিধা ভোগের সুযোগ পাবেন তারই পদলেহন করবে ইন্দ্র। রাজনৈতিক মতাদর্শের এই পার্থক্যই বাবা-ছেলের সম্পর্কে তৈরি করবে তিক্ততা। দীর্ঘ ছাব্বিশ বছর গায়েব থাকার পর আচমকা ঘরে ফিরে আসেন কমরেড সব্যসাচী। আর তখন সে বুঝতে পারে সময়ের স্রোতে অনেক কিছুই বদলে গিয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.