Type Here to Get Search Results !

শাহরুখ ও রহমনের অসাধারণ উদ্যোগে খুশি সমস্ত ভারত

 বিনোদন 


শাহরুখ ও রহমনের অসাধারণ উদ্যোগে খুশি সমস্ত ভারত 



   শিল্পীদের প্রথম ও প্রধান কাজ তার পূর্বতন শিল্পীদের প্রতি শ্রদ্ধা নিবেদন। এবার সেই কাজটা করতেই এগিয়ে এলেন বলিউডের দুই শিল্পী - শাহরুখ ও রহমান। তাঁরা কিংবদন্তি শিল্পী আশা ভোসলেকে সম্মান জানাতে চলেছেন। আশা ভোঁসলে নামটা উচ্চারিত হলেই আজও আপামর ভারতবাসীর কানে ভেসে আসে অজস্র কালজয়ী সুর। তাঁর কণ্ঠের সঙ্গে পর্দায় শাহরুখ খানের পারফর্ম্যান্স, বলিউডের এই যুগলবন্দি বরাবরই দর্শকদের মুগ্ধ করেছে। ‘জরা সা ঝুম লু ম্যায়’ থেকে ‘লে গ্যয়ি’, এই গানগুলো আজও নস্টালজিয়া উসকে দেয়। গত ১২ এপ্রিল ৯২ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি দিয়েছেন সুরসম্রাজ্ঞী। তাঁর প্রয়াণে সঙ্গীত জগতে যে বিশাল শূন্যতা তৈরি হয়েছে, তা কখনও পূরণ হওয়ার নয়। সেই সময় শাহরুখ নিজেও ভীষণ আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন। তবে এবার সুরের রানিকে নিয়ে এমন এক খবর সামনে এল, যা ভক্তদের মন ছুঁয়ে যাবে।কিংবদন্তি এই শিল্পীকে এক বিশেষ সম্মান জানানোর উদ্যোগ নেওয়া হয়েছে।


  আর এই বিশাল আয়োজনের কাণ্ডারী হলেন খোদ অস্কারজয়ী সুরকার এ আর রহমান। তিনি একটি স্পেশাল প্রজেক্ট তৈরি করছেন। আর সবচেয়ে বড় চমক হল, এই আয়োজনে রহমানের সঙ্গে হাত মিলিয়েছেন স্বয়ং বলিউড বাদশা। রবিবার সোশ্যাল মিডিয়া এক্সে (X) একটি পোস্ট করে রহমান নিজেই এই সুখবর দিয়েছেন। তিনি শাহরুখকে ধন্যবাদ জানিয়ে লিখেছেন, এই ট্রিবিউট প্রজেক্টে রাজি হওয়ার জন্য তিনি ভীষণ কৃতজ্ঞ। জানা গিয়েছে, এই প্রজেক্টের নাম হল ‘আশা ফরএভার’ (Asha Forever)। সুরসম্রাজ্ঞী আশা ভোঁসলেকে আজীবন মনে রাখতেই এই বিশেষ মিউজিক ভিডিয়োটি তৈরি হচ্ছে। রহমান জানিয়েছেন, কিংবদন্তি গায়িকা বেঁচে থাকতেই তিনি এই প্রজেক্টের কথা ভেবেছিলেন। তাঁকে এটি উপহার দেওয়ার ইচ্ছেও ছিল তাঁর। সম্প্রতি এই স্পেশাল গানের একটি ছোট্ট টিজারও শেয়ার করেছেন রহমান। সেখানে রহমানের নিজের গলার সঙ্গে মিশেছে আশা ভোঁসলের পুরনো কিছু রেকর্ডিং এবং আরও বেশ কয়েকজন নামীদামি শিল্পীর কন্ঠস্বর। রহমানের মতে, নানা রকম সুরকে এক সুতোয় বেঁধে তাঁর এই সৃষ্টিকে সম্মান জানানোই হল সেরা উপায়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.