Type Here to Get Search Results !

ইসলামিক ন্যাটোতে ঢুকতে চাইছে বাংলাদেশ - তারপর?

 ইসলামিক ন্যাটোতে ঢুকতে চাইছে বাংলাদেশ - তারপর?



  বাংলাদেশের বিদেশমন্ত্রক সূত্রে জানা যাচ্ছে বাংলাদেশের ইচ্ছা পাকিস্তান, তুরস্ক ও সৌদির মতো তারাও ইসলামিক ন্যাটোতে ঢুকবে। আপাতত এই চুক্তিতে সই করেছে ৩ দেশ, সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান। এবার মৌলবাদে ডুবে থাকা বাংলাদেশ চাইছে মুসলিম ন্যাটোয় যোগ দিতে! বৃহস্পতিবার এমনই ইঙ্গিত দিলেন বাংলাদেশের বিদেশমন্ত্রী খলিলুর রহমান। তিনি জানালেন, “আমন্ত্রণ পেলে মক্কা চুক্তিতে যোগ দেওয়ার বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা করবে বাংলাদেশ।” মূল কথা হলো এখানে ঢুকলে বাংলাদেশের ধৰ্মীয় নিরাপত্তা আর থাকবে না। অত্যাচারিত হবে সংখালঘু হিন্দুরা। 


  বৃহস্পতিবার বাংলাদেশের সংসদ অধিবেশন চলাকালীন এই বিষয়ে প্রশ্ন উঠলে দেশটির বিদেশমন্ত্রী বলেন, “আমাদের মনে রাখতে হবে, এই চুক্তি যদি বিস্তৃত হয় তবে তা হবে মুসলিম সমাজের আত্মরক্ষার একটি ব্যবস্থা। এটি আমাদের মুসলিম পরিবারের অভ্যন্তরীণ বিষয়। সুতরাং, এটি নিয়ে অন্য কারও উদ্বেগের কোনো অবকাশ নেই।” এর আগে বাংলাদেশের বিদেশ প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেন, “মধ্যপ্রাচ্যের ইসলামি দেশগুলোর মধ্যে যদি কোনও নিরাপত্তা চুক্তি হয়, তবে আমাদের সেখানে অংশগ্রহণের বিষয়টি বিবেচনা করা অস্বাভাবিক নয়। এটিকে ইতিবাচকভাবেই দেখা হচ্ছে।” ওয়াকিবহাল মহলের মতে, বাংলাদেশ যদি সৌদি-তুরস্ক-পাকিস্তানের এই জোটে যোগ দেয় ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্কে টানাপোড়েন তৈরি হতে পারে। রয়টর্সের দাবি অনুযায়ী, বাংলাদেশের সঙ্গে দীর্ঘ বছর ধরে সুসম্পর্ক ভারতের। সাম্প্রতিক সময়ে হাসিনা ইস্যুতে সেই সম্পর্কে কিছুটা চিড় ধরেছে। সম্প্রতি ব্রিকস সম্মেলন উপলক্ষে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারতে আমন্ত্রণ জানিয়েছিল দিল্লি। তবে সে বিষয়ে কোনও উচ্চবাচ্য করেনি ঢাকা, বরং জানানো হয়েছে, ভারত সফর নিয়ে বিশেষ তাড়া নেই প্রধানমন্ত্রীর।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.