Type Here to Get Search Results !

দলের শৃঙ্খলা ফিরিয়ে আনতে কড়া পদক্ষেপ নিতে চলেছে বিজেপির রাজ্য নেতৃত্ব

 দলের শৃঙ্খলা ফিরিয়ে আনতে কড়া পদক্ষেপ নিতে চলেছে বিজেপির রাজ্য নেতৃত্ব



  কিছুতেই নিয়ন্ত্রনে আনা যাচ্ছে না। এক নেতা বলছেন,'বাংলাদেশ দখল করে নেবো' তো আরেক নেতা বলছেন, 'ঋতব্রত আসলে শুভেন্দুর হাতে গড়া'। এই নিয়ে খুবই অস্বস্তিতে পড়েছে বিজেপি। অনুশাসন-শৃঙ্খলার বেড়ির কথা বলে, এমনকী সরকারের তরফে বক্তব্য জানানোর জন্য তিন মুখপাত্র ঠিক করে দিয়েও থামানো যাচ্ছে না। দিনের শেষে মন্ত্রী-বিধায়কদের নানা আলটপকা-বিতর্কিত মন্তব্যের জন্য রাজ্য বিজেপিকেই বিপাকে পড়তে হচ্ছে। শুধু তাই নয়, মন্ত্রী-বিধায়কদের নানা এক্তিয়ার বহির্ভূত বেফাঁস মন্তব্যের জন্য ঢাল-তরোয়ালহীন বিরোধীদের হাতে অস্ত্র তুলে দেওয়া হচ্ছে। প্রশ্ন উঠে যাচ্ছে, শৃঙ্খলাবদ্ধ পার্টি হিসাবে পরিচিত বিজেপির দলীয় কর্তৃত্ব নিয়েও। গোটা ঘটনায় বিড়ম্বনায় শাসক দল। ভাবা হচ্ছে, নতুন কোনও বিকল্প কড়া দাওয়াইয়ের কথাও। দলীয় মুখপাত্ররা সক্রিয় রয়েছেন। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সুনীল বনশলের উপস্থিতিতে বৈঠকে সিদ্ধান্ত নিয়েই রাজ্য সরকারের মুখপাত্র হিসাবে দায়িত্ব দেওয়া হয় তিন মন্ত্রীকে। কড়া ভাষায় বলে দেওয়া হয়, মুখ্যমন্ত্রী, রাজ্য সভাপতি ও এই তিনজন ছাড়া আর কেউ কোনও মন্তব্য করবেন না। কিন্তু তারপরেও দলের নেতা মন্ত্রীদের একাংশের মুখে কিছুতেই শৃঙ্খলার কুলুপ আঁটতে পারছে না বঙ্গ বিজেপি।


  কোনও সময়ে প্রকাশ্যে, আবার কখনও দলীয় সভায় বিতর্কিত মন্তব্য করছেন নেতা-মন্ত্রীরা। এই মন্তব্যগুলি অনেকটাই ভাইরাল হয়ে যাচ্ছে। অনেকে আবার ‘বাংলাদেশ দখল করে নেব’ বলেও বিদেশমন্ত্রকের বিষয়ে বিবৃতি দিচ্ছেন। বস্তুত সংগঠনিক বিধিনিষেধ ও দলীয় শৃঙ্খলার বার্তা দিয়ে তিন মুখপাত্র নিয়োগ করার পরেও সমানে বিবৃতির লড়াই চলায় চরম অস্বস্তিতে রাজ্য বিজেপি। ক’দিন আগেই দলীয় বৈঠকে বিজেপির তরফে বলে দেওয়া হয়েছিল দলীয় মুখপাত্র, রাজ্য সভাপতি এবং মুখ্যমন্ত্রী ছাড়া অন্য কেউ প্রকাশ্যে মুখ খুলবে না দলীয় ব্যাপারে। এরপর গত শুক্রবার রুদ্ধদ্বার বৈঠকে কেন্দ্রীয় পর্যবেক্ষকের উপস্থিতিতে রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যও বিরক্তি প্রকাশ করেছিলেন সংবাদ মাধ্যমের সামনে যে কোনও মন্ত্রীর মুখ খোলা নিয়ে। এর পরই সরকার বা প্রশাসনের কোনও কাজকর্ম সম্পর্কে যে কোনও মন্ত্রী সংবাদমাধ্যমে আর মন্তব্য করতে পারবেন না বলে জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সরকারের মুখপাত্র হিসাবে কাজ করার দায়িত্ব দিয়েছেন তিন মন্ত্রী তাপস রায়, দীপক বর্মন ও উমেশ রাইকে।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.